ব্রেকিং নিউজ
৫ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে রাজপথে নামছে এনসিপি, ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভের ঘোষণা বিপদে পড়লেই জনগণকে মনে পড়ে!’—তারেক রহমানের ঐক্যের ডাক নিয়ে মুন্নী চৌধুরীর বিস্ফোরক মন্তব্য দাকোপে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন, শিশু ফোরামের উদ্যোগে আলোচনা সভা নেত্রকোনায় অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা, ছড়িয়ে পড়ল ৪১ সেকেন্ডের ভিডিও নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে হায়াতুন আলম টিকটকে পরিচয়, প্রেমের টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ, এলাকায় চাঞ্চল্য
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯/১১/২০২৬, ৭:৫০:৩৬ PM

৫ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে রাজপথে নামছে এনসিপি, ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভের ঘোষণা

রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত | ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে দেশব্যাপী কর্মসূচি পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৬৪টি জেলা ও ১৩টি মহানগরে পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করবে দলটি।

রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত | ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে দেশব্যাপী কর্মসূচি পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৬৪টি জেলা ও ১৩টি মহানগরে পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।বৃহস্পতিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচির সিদ্ধান্ত জানান এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

এনসিপির পাঁচ দফা দাবি হলো—

১. সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।
২. শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা।
৩. জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা।
৪. গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করা।
৫. গণভোটের গণরায় বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে দীর্ঘদিন ধরে এ সংগঠনের বিচার দাবি করে আসছে। অথচ দেখা যাচ্ছে, কেবল কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং বিচারপ্রক্রিয়াও অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে রাজনৈতিক ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে এনসিপি।


গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, সেখানে থানায় হামলা, অস্ত্র লুট এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, আওয়ামী লীগ আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাসের ঘটনাও আওয়ামী লীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ড বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে আখতার হোসেন এমপির পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত এবং আকরাম হোসাইন সিএফ।

এদিকে, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকে যুক্ত হন। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য নুসরাত তাবাসসুমও সভায় উপস্থিত ছিলেন।পাঁচ দফা দাবি আদায়ে ঘোষিত এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিল এনসিপি।